রবিবার, ১৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর স্পষ্ট উচ্চারণ- যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে

নিজস্ব প্রতিবেদক

আমাদের নৌকার প্রার্থী আছে, স্বতন্ত্র আছে, অন্যান্য দলও আছে। প্রত্যেকে জনগণের কাছে যাবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কোনো রকম সংঘাত, মারামারি আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে, আমার দলের যদি কেউ করে, তাহলে রেহাই নেই। তাদের বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নেব। সেটা মনে রাখবেন। আমরা চাই জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করুক। যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

গত ১৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোট সব সময়েই উত্তেজনার বিষয়। সেই উত্তেজনা আনন্দের। দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে।

একটি সুস্ঠু নির্বাচন প্রধান লক্ষ হিসেবে বিবোচিত হচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বারবার স্পস্ট উচ্চারণে বলছেন- নির্বাচন নিয়ে যাতে কেউ কোনও অভিযোগ আনতে না পারে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। ভোটারের অংশগ্রহণ থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণ যাকে ভোট দেবে সে-ই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। কোনো সংঘাত হলে, আমার দলের যদি কেউ করে তাহলেও রেহাই নেই। তাদের বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নেব। সেটা মনে রাখবেন।

তিনি বলেন, ভোটের অধিকার দিয়েছে আওয়ামী লীগ, সেটা অব্যাহত থাকবে। এবার নির্বাচনে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ করে কোনো মানুষের ক্ষতি যেন করতে না পারে। এদিকে সকলকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে; এই প্রত্যয় নিয়েই সংগ্রাম করেছি। অনেক সংগ্রাম, ঘাত-প্রতিঘাত আমাদের পার করতে হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে অত্যাচারের শিকার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। তারপরও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ২১ বছর পরে ক্ষমতায় আসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...