বুধবার, ১২ আগস্ট ২০২৬

সুরক্ষার নামে যারা আত্নসাৎ করে তারা কখনো প্রতিনিধি হতে পারে না: ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, সুরক্ষার নামে যারা জনগণের মালামাল আত্নসাৎ করে তারা কখনো জন প্রতিনিধি হতে পারে না। তাদের ব্যপারে আপনারা বিবেচনা করবেন। যারা যোগ্য, যারা মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে, তাদেরকে যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে তাদের ভোটের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনের এমপি হিসেবে নির্বাচিত করুন।

শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের নগরীর লালখান বাজার ১৪ নং ওয়ার্ড এলাকায় ক্যাটলী মার্কা ভোট কামনায় প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন আমি এ এলাকার সন্তান। আমার জন্মও এখানে মৃত্যুর পর কবর দেওয়াও হবে এখানে। আমি আপনাদের পরিবারের একজন সদস্য, তার বাইরে কেউ নয়। আমি প্রতিশ্রুতি দিতে চাইনা, তবে এইটুকু বলতে পারি, আপনাদের কাছে যদি আমাকে যোগ্য মনে হয়, যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে এ এলাকায় আজ যারা ভূমিহীন হয়ে রেলওয়ের জায়গায় অস্থায়ী ভাবে বসবাস করছেন, তাদের স্থায়ী ভাবে বসবাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রেল মন্ত্রীর সাথে কথা বলে প্রস্তাব রাখবো। আপনারা জানেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ভূমিহীনদের ঘর উপহার দিয়েছেন, আশা করি আপনাদের জন্যও আমি কিছু করতে পারবো। অনেকে বলতে শুনেছি, আমি আপনাদের সমস্যার ব্যপারে সংসদে গিয়ে কথা বলবো। আমি মনে করি এটা একটা প্রতারণার অংশ। কারণ যেটা যে জায়গার সমস্যা সেটা সেই জায়গায় উপস্থাপন করতে হবে, সংসদে নয়। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ক্যাটলী মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...