বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমি নির্বাচিত হলে আপনারা স্থায়ী ভাবে বসবাস করণে ব্যবস্থা নেবো

সনাতন ধর্মাবলম্বীদের মহতী অনুষ্ঠানে ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী একজন মহাসাধক ও মহাপুরুষ। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা ওনার প্রার্থনা করে আসছেন। পৃথিবীতে প্রত্যেকটা জীবের একটা জন্ম মৃত্যু এবং আবির্ভাব তিথি থাকে, তারই ধারাবাহিকতায় আজ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর আবির্ভাব অনুষ্ঠানে আমন্ত্রণ করায় আমি কমিটির নেতৃবৃন্দের ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমি এ এলাকার সন্তান। আমার জন্মও এখানে মৃত্যুর পর আমার দাফনও হবে এখানে। আমি আপনাদের কাছে কোনো অতিথি হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবে উপস্থিত হয়েছি।

শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের নগরীর লালখান বাজার ১৪ নং ওয়ার্ডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাজ কল্যাণ সংঘের উদ্দ্যােগে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ২৯৪ তিথি আবির্ভাব অনুষ্ঠানে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন আমি দীর্ঘ বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর একজন সাধারণ কর্মী। রাজনীতি করে বড় কিছু প্রত্যাশা করিনি, শুধু জনগণের সেবা করেছি। তবে বড় কিছু করতে হলে বড় জায়গায় যেতে হয়। তাই চট্টগ্রাম-১০ আসনের জনগণের সেবা করার লক্ষ্য, প্রধানমন্ত্রী যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুমতি দিয়েছেন তাই আপনাদের সেবা করার জন্য আমি নির্বাচনের মাঠে নেমেছি। যেহেতু এটা আমার এলাকা এ এলাকায় না না সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করতে হলে আমাকে অবশ্যই বড় জায়গায় যেতে হবে। যদি আপনারা আমাকে আমার প্রতীক ক্যাটলী মার্কা ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে সেসব সমস্যা গুলো নিয়ে আমি কাজ করবো এবং যারা ভূমিহীন হিসেবে রেলওয়ের জমি অস্থায়ী ভাবে বসবাস করছেন তাদের ব্যাপারে স্থায়ী ভাবে বসবাস করণে মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রণালয়ের কথা বলবো। এ এলাকায় যারা আগে বলেছেন সমস্যার ব্যপারে সংসদে কথা বলবেন, আমি মনে করি তারা ধাপ্পাবাজ। কারণ সংসদে সমাধান করা যায়না, সমাধান করতে হলে প্রধানমন্ত্রী এবং যেটা যে দফতর সেখানে যেতে হবে। তাই আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ক্যাটলী মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এলাকার সমস্যা সমাধান করার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন, খুলশী থানা পূজা কমিটির সভাপতি, দেবাশীষ মজুমদার, খুলশী থানা আওয়ামী লীগের সদস্য সুকুমার দাশ, স্বপন চৌধুরী বড় বাবু, সাধন সিংহ, বিষু চৌধুরী, তপন সিংহ, অনিল ঘোষ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...