বুধবার, ১২ আগস্ট ২০২৬

জনগণের রায়কে ক্ষমতা নয় দায়িত্ব হিসেবে পালন করতে চাই: আবদুচ ছালাম

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার এলাকায় গণসংযোগকালে চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, একজন রাজনৈতি কর্মী হিসেবে আমি মনে করি জনগণই সকল ক্ষমতার মালিক।

জনগণ রায় দিলেই রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতা লাভ করতে পারেন, নেতৃত্বের আসনে বসতে পারেন। জনগণের রায়ে প্রাপ্ত ক্ষমতা কখনোই ভোগের নয়, বরং দায়িত্বের। আমি আপনাদের রায় নিয়ে মহান জাতীয় সংসদে গিয়ে আপনাদের চাওয়া পাওয়া ও সুখ দুখের কথা তুলে ধরার ক্ষমতা চাই।

আপনাদের সেবায় কাজ করার ক্ষমতা চাই। এর আগেও আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জনগণের কল্যানে কাজ করার সুযোগ কিংবা ক্ষমতা পেয়েছিলাম। আমি সেই ক্ষমতাকে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যানে কাজে লাগিয়েছি।

এমন কি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে না থেকেও আমি বিভিন্ন সেবা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রেখে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখার চেষ্টা করেছি।

জণকল্যানে কাজ করাটা আমার নেশায় পরিনত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেতলী মার্কায় ভোট দিয়ে আপনার সেবার দায়িত্ব পালন করার সুযোগ দিন।

উল্লেখ্য তিনি জুমা’র নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন এবং চান্দগাঁও জেলে পাড়া, লাল মিয়া খলিফার বাড়ি, প্রধান নির্বাচনী কার্যালয় ও শাপলা ক্লাবে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...