বুধবার, ১২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ধরা পরল বিরল প্রজাতির ঈগল

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে বিরল প্রজাতির একটি ঈগল পাখি ধরা পড়েছে। উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ৬ নম্বর ওয়ার্ড এলাকার ভূঁইয়াপাড়া গ্রামে পাখিটি দেখা যায়।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরে পড়লে গ্রামের লোকজন পাখিটি উদ্ধার করে। পাখিটির ডানায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে।

স্থানীয় আলি রিয়াদ জানান, বৃহস্পতিবার বিকেলে আমাদের বাড়ির সামনের পুকুরে বিরল প্রজাতীর ঈগল পাখিটি উড়ে এসে পড়ে। পরে আমি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসি।

এরপর তার শরীরের কয়েকটি অংশে ক্ষত দেখে বায়োডিন ক্রিম লাগিয়ে গোয়াল ঘরে রাখি। এরপর শুক্রবার সকালে সবাই দেখতে আসে। সকালে শরীরের অবস্থা কিছুটা ভালো দেখে তাকে আকাশে অবমুক্ত করা হয়। তাঁর ধারণা পাখিটি কোন কিছুর সাথে আগাত পেয়ে পুকুরে পড়ে যায়।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুদ্দোহা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমার এলাকায় একটি বিরল প্রজাতীর ঈগল পাখি ধরা পড়েছে শুনেছি। পাখিটির শরীরের ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত কোন কিছুর সাথে আগাত পেয়ে নিচে পড়ে যায়। আজ সকালে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...