বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমার পেছনে ঘুরতে হবে না, আমি নিজেই পৌঁছে যাব: ফেরদৌস

চট্টগ্রাম নিউজ ডটকম

আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ইতোমধ্যে বেশ ভালো ভাবেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের পরে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঢাকা-১০ আসনের এ বিজয় মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব।

ফেরদৌস আহমেদ বলেন, আমরা সাধারণ মানুষের দারুণ সাড়া পেয়েছি। আমি আগে থেকেই তাদের অনেক আপন। প্রচারণা করতে গিয়ে দেখেছি তারা আমাকে কতটা ভালোবাসে।

কেউ আমাকে দেখেই জড়িয়ে ধরছেন, আবার কেউ বাসার নিয়ে নাশত্ করাতে চাচ্ছেন। আওয়ামী লীগের যে বিজয় মিছিল হয়েছে সেখানে মানুষের আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় আমি সিক্ত হয়েছি।

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী—এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, মানুষের ভালোবাসায় আমি সিক্ত। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আশা করি, সারাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোট দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবে।

সাধারণ মানুষের সমস্যার সমাধান কীভাবে করবেন জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে একটি অভিযোগ বক্স থাকবে। সেখানে মানুষ যেসব সমস্যার কথা উল্লেখ করবে সেগুলো সমাধান করা হবে। এক্ষেত্রে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান আবার কিছু সমস্যা সুদূরপ্রসারী সমাধান করা হবে।

যেই সমস্যা ১০ দিনে সমাধান করা সম্ভব তা ১০ দিনে করবো আর যেটা ১০ মাসে করা সম্ভব তা ১০ মাসে করব। মোট কথা জনগণের আমার পেছনে ঘুরতে হবে না, আমি নিজেই পৌঁছে যাবো।

আমরা তো ইতোমধ্যেই বলেছি যে, ঢাকা-১০ আসন হবে ১০ এ ১০। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব সব ধরনের নাগরিক সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...