বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ছিনতাইয়ের ৭২ ঘন্টার মধ্যে ২ আসামি গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের মেঘলা এলাকায় গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহ জেলা হতে আগত পর্যটকদের উপর ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনের মধ্যে ২ জনকে ২ দিনের ভিতর গ্রেফতার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত আবদুর রহমান, মহিউদ্দিন কে মেঘলা এলাকা থেকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে,অপর জন মুন্না কে এখনো নজরদারি তে রাখা হয়েছে,তাকে অচিরেই গ্রেফতার প্রকৃয়া চলছে।

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন পর্যটন নগরী বান্দরবান সম্প্রতির একটি জেলা এখানে এ ধরনের ঘটনা খুবই স্পর্শকাতর বিষয়।এ ধরনের কোন ঘটনা হালকা ভাবে নেয়ার সুযোগ নেই।

উল্লেখ্য গত সোমবার (১৮ ডিসেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিকেল সাড়ে ৫টায় মেঘলা পর্যটন কেন্দ্রের কেবলকার পয়েন্টের ওপরে দোকান ঘর এলাকায় ছুরিকাঘাত করে পর্যটক তসলিম উদ্দিন এবং তার স্ত্রী রিতু আকতার দম্পতির, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার জানান, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরবাইক নিয়ে ভ্রমণের উদ্দেশে বান্দরবান আসেন এই দম্পতি।

পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যায়। সন্ধ্যায় ফেরার পথে কেবল কার পয়ন্টের একটু ওপরে নির্জন এলাকায় পৌঁছালে দুই যুবক তাদের গতিরোধ করে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে।

ঘটনায় আহতদের প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি, অতিঃ পুলিশ সুপার, আব্দুল করিম,অতিঃ পুলিশ সুপার মোঃ শাহ আলম সহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...