চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে কয়েকটি বসতঘর। আহত হয়েছে মতিন নামের একজন।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোলদার পাড়া আবদুল শুক্কোরের বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী থেকে জানা যায়, গ্যাসের চুলা চালু রেখে পরিবারের সবাই বেড়াতে যায়। সেখানে থেকে আগুন ধরে বলে জানা যায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুই তলা বিশিষ্ট একটি পাকা ঘরের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এক লাখ টাকার জিনিস পত্র উদ্ধার করা হয়েছে।
