বুধবার, ১২ আগস্ট ২০২৬

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই: বিজিএমইএ

চট্টগ্রাম নিউজ ডটকম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করছি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার উত্তরাস্থ বিজিএমইএ ভবনে ‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অভিযোগ করে ফারুক হাসান বলেন, যুক্তরাষ্ট্রের তুলা চাষিদের ন্যায্য মূল্য দিতে সে দেশের তুলা আমাদের দেশে আসছে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। তারপরও শ্রমিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।

অথচ, দেশে শ্রমিক স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ন করা হচ্ছে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। লেবার ল’ নিয়েও উদ্বিগ্ন হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে শ্রমিক ইস্যু নিয়ে যেভাবে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে সেভাবে যেন দেশটি তাদের দেশের ক্রেতাদের বলে পোশাকের ন্যায্য মূল্য দিতে।

আমাদের দেশে সর্বনিম্ন মজুরি ইতিমধ্যেই সকল তৈরি পোশাক কারখানায় কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী ও নবীন চাকরিজীবীদের দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের সঙ্গে পরিচিত করতে দুই দিনব্যাপী ক্যারিয়ার সামিট ও ফেস্টের আয়োজন করেছে তৈরি পোশাক রপ্তানি কারকদের সংগঠন বিজিএমইএ।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রপ্তানির খাত ক্ষতিগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...