রবিবার, ১৭ মে ২০২৬

বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির নামে বিএনপির মানবাধিকার লঙ্ঘন, সামাজিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন সংগঠন।

সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক এ. এ. মামুন এবং সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপিসহ কয়েকটি দল জনগণের আস্থা হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তারা রাজনৈতিক কর্মসূচির আড়ালে নিয়মিত নাশকতা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মত অগণতান্ত্রিক দাবিতে আন্দোলনের নামে পুলিশ হত্যা, শ্রমিককে পুড়িয়ে হত্যাসহ অগ্নিসন্ত্রাস পরিহার করে বিএনপি ও তাদের সমমনা দলগুলোকে সুস্থ রাজনীতি চর্চার আহ্বান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ পৃথিবীর সব মানবাধিকার সংস্থার প্রতি বাংলাদেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) বিবৃতি দিয়ে বলেছে, নির্বাচন বানচালের নামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মাত্র এক মাসের মধ্যে ২৮০টির বেশি যানবাহন ধ্বংস, ৩টি রেল নাশকতা, ৩০টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ৩০০টিরও বেশি স্থাপনা ভাংচুর করার কথা জানিয়ে সংস্থাটি বলেছে, এসবের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বিশ্ব রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ জানিয়ে সংস্থাটি বিএনপি ও এর সমমনা দলগুলোর নাশকতার বিরুদ্ধে পৃথিবীর সব মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।

একই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি। অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার শিকার হচ্ছে সাধারণ কৃষক-শ্রমিক, যার বিপক্ষে দাঁড়িয়েছে আইডিইবি। প্রতিষ্ঠানটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এসব নাশকতার ফলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আইডিইবি-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ এবং সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতি দিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

আরও পড়ুন

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ করেছে। ফোরামের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গত শুক্রবার রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...