বুধবার, ১২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী সাত বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অরিত্রী চক্রবর্তী মারা যায়।

নিহত অরিত্রী চক্রবর্তী বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।

অরিত্রী চক্রবর্তী স্থানীয় আবদুল হামিদ আইডিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিলো।

অরিত্রী চক্রবর্তীর কাকা অনুপম চক্রবর্তী বলেন, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের মতো আমার বৌদি পূজার আসনে সন্ধ্যাবাতি জ্বালিয়ে পরিবারের অন্য কাজ করছিল।

অরিত্রী পূজা করতে গেলে প্রথমে তার জামায় আগুন লাগে। বকা দেবে ভেবে প্রথমে সে কিছু বলেনি।

এরপর আগুন তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে সে চিৎকার করে কান্না করতে থাকে। পরে আমরা দৌঁড়ে গিয়ে আগুন নেভাই। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরিত্রী চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ১০-১৫ মিনিটের মধ্যে সে মারা যায়।

৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কিশোর ভঞ্জ বলেন, সোমবার সন্ধ্যায় পূজার আসনে দেওয়া সন্ধ্যা বাতির আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী।

তাকে এ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০-১৫ মিনিটের মধ্যে সে মারা যায়। তার লাশ বাড়িতে নিয়ে আনা হয়েছে। এখশ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...