বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন।মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। চট্টগ্রাম নিউজ ডটকম এর জেলা ও উপজেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন

আনোয়ারা উপজেলা: দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৬টা ২০ মিনিটে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইশতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.সোহানুর রহমান সোহাগ,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এরপর থেকে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বান্দরবান থেকে; দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন।এছাড়াও সরকারি সকল দপ্তরের উর্ধতন কর্মকর্তা, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে সকাল ৮টায় বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বর্ণিল পোশাকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন নজর কেড়েছে স্টেডিয়ামে আগত হাজারো দর্শনার্থীর।কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার সহ বিভিন্ন স্কুল কলেজ,সরকারি প্রতিষ্ঠান।

এছাড়া বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যেদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান, অনাথ আশ্রম, এতিমখানা, হাসপাতাল, জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গীর্জায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি ঝুলন দত্ত জানান ; মহান বিজয়  দিবস উপলক্ষে শনিবার(১৬ ডিসেম্বর)    সকাল ৮ টায়  কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন   কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এইসময় চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম, কাপ্তাই থানার  ওসি মো: আবুল কালাম সহ  মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,  শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিলাইছড়ি (রাঙামাটি) থেকে সুজন কুমার তঞ্চঙ্গ্যা জানান : দিবসটি উপলক্ষে উপলক্ষে প্রশাসনের উদ্যোগে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় শান্তির প্রতীক পায়েরা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এইসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন।

রামগড় (খাগড়াছড়ি) থেকে শুভাশীষ দাশ জানান, যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির রামগড়েও মহান বিজয় দিবস  উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে রামগড় লেকপার্কে বিজয় ভাস্কর্য চত্বরে রামগড় থানা পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়।পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ এর বেদীতে পৃথক পৃথক ভাবে  উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রামগড় রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি বেসরকারি , রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর হয়।পরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে বিজয় দিবসের কুঁচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন, জাতীয় পতাকা উত্তোলন ও কুঁচকাওয়াজ পরিদর্শন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশ। মহান বিজয় দিবসের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃএবিএম মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, হাছিনা আক্তার, কনিকা বড়ুয়াসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস,গার্লস গাইড,স্কাউটস দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকা দল মাঠে কুঁচকাওয়াজ প্রদর্শন করে। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মুক্তিযুদ্ধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসচেতনতা বিষয়ক নৈপুণ্যের সাথে ডিসপ্লে প্রদর্শন করেন। বেলা এগারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের  সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা দেওয়া হয়।এছাড়াও সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ,ধর্মীয় উপাসনালগুলোতে বিশেষ প্রার্থনা,হাসপাতালে উন্নতমানের ব্যবস্থা, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ রামগড় উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠন বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করে।সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা।পরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা পৌর ও অন্যান্য শাখা কমিটির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে রামগড় রিপোর্টার্স ইউনিটির ও উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকালে বিজয় ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...