বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস আজ

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। পাহাড় উপত্যকা আর চেঙ্গীনদী বিধৌত পার্বত্য চট্টগ্রামের এ জেলাটি ১৯৭১ সালের আজকের দিনে শত্রুমুক্ত হয়েছিল। সারাদেশের দেশপ্রেমী মানুষের মত খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলে মিলে অংশ নিয়েছিল মহান মুক্তিযুদ্ধে।  

যার ফলশ্রুতিতে ১৫ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার ও তার দোসরদের হটিয়ে খাগড়াছড়ি শহরকে মুক্ত করা সম্ভব হয়েছে। তার আগের দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভাইবোনছড়া প্রতিরক্ষা ঘাঁটি থেকে মুক্তিযোদ্ধারা ফাইটিং ফোর্স নিয়ে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হতে থাকেন। কুকিছড়া অতিক্রম করে গাছবান এলাকায় পা রাখার সঙ্গে সঙ্গে উঁচু পাহাড় থেকে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর মিজোরা গুলিবর্ষণ করতে থাবে। শুরু হয় তুমুল যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে শেষ পর্যন্ত পাকসেনা ও মিজোরা পিছু হটতে বাধ্য হয়।

পরের দিন ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ভাইবোনছড়া থেকে খাগড়াছড়ির পুরো এলাকাকে শত্রুমুক্ত করেন এবং সকাল ১০ টায় খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে আনুষ্ঠনিকভাবে স্বাধীনতার পতাকা উত্তলন করেছিলেন, তৎকালীন মুক্তিযোদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী। তখন পুরো খাগড়াছড়ি জেলাকে হানাদারমুক্ত ঘোষনা করা হয়। এসময় গ্রুপ কমান্ডার ক্যাপ্টেন অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ আরো অনেকেই সাথে ছিলেন।

এর আগে ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে সম্মুখযুদ্ধে শহীদ হন, ক্যাপ্টেন আফতাবুল কাদের। এছাড়াও মুক্তিযোদ্ধে সহযোগীতা করায় মহালছড়িতে চিত্তরঞ্জন চাকমা, সব্যসাচী দেওয়ানসহ বেশ কয়েকজনকে হত্যা করে পাকবাহিনী।

উল্লেখ্য, সর্বপ্রথম ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ভারত সীমান্তবর্তী খাগড়াছড়ি জেলার তৎকালীন মহকুমা শহর রামগড় হানাদারমুক্ত হয়েছিল।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি-বেসরকারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...