বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন: নিপুণ

বিনোদন ডেস্ক

সিনেমার পর্দার চেয়ে নানান বিতর্কিত কাণ্ডেই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিয়ে অনেক তারকাই বিরক্তি প্রকাশ করছেন। একদিন আগেই জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচের সঙ্গে তুলনা করেন বরেণ্য অভিনেতা সোহেল রানা।

এবার ডিগবাজি ইস্যুতে জায়েদকে একহাত নিলেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ। সম্প্রতি জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে কঠোর সমালোচনা করেছেন নিপুণ।

বিষয়টি নিয়ে নিপুণ বলেন, জায়েদ খান কিন্তু দুইবার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাই তার বোঝা উচিত সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কোন কাজটা করা উচিত, আর কোনটা কড়া ঠিক না। অর্থাৎ আমাকে কি করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝেশুনে করতে হবে।

অভিনেত্রী আরও বলেন, আমি কি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্যই কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, নাকি আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভেবে কাজ কড়া উচিত।

চিত্রনায়িকা বলেন, জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে নিজের ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা তিনি ভুলে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।

গত ১৩ ডিসেম্বর গণমাধ্যমে জায়েদের ডিগবাজির বিষয়ে প্রশ্ন তুলে সোহেল রানা বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? পাশাপাশি তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচের আখ্যা দেন জনপ্রিয় এই অভিনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...