বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে উদ্ধার হওয়া হরিণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি হরিণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে হরিণটি মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ।এর আগে উপকূলীয় বনবিভাগ গত মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা হরিণটিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে আসে।

মিরসরাইয়ে মুমূর্ষু অবস্থায় হরিণ উদ্ধার

বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান,বঙ্গবন্ধু শিল্পজোনের বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর আমাদের কাছে খবর পাঠান সেখানে একটি জলাশয়ের পাশে একটি হরিন আহত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমাদের বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করতে যায়। মঙ্গলবার বিকেলের মধ্যে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়।চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে হরিণটি মারা যায়। হরিণটির বয়স আনুমানিক ২ বছর হতে পারে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন,হরিণটির কয়েকটি স্থানে ক্ষত ছিল। আমরা সেলাই করে ইনজেকশান পুশসহ শারীরিক সুস্থতার কিছু ঔষধ দিয়েছি। কিন্তু হটাৎ বুধবার দুপুরে হরিণটি মারা যায়। এরপর বনবিভাগ হরিণটি মাটিতে পুতে ফেলে।

তিনি আরো বলেন, ধারনা করছি হরিণটি লাফ দেওয়ার সময় ধারালো কিছুর আঘাত পেয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...