দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।
