আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় মাস্টার ফজলুল কাদের নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে দূর্বৃত্তরা।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর আহত হওয়া ভুক্তভোগী মাস্টার ফজলুল কাদের জানান, আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠি। সেই সিএনজিতে পূর্ব থেকেই দুজন যাত্রী ছিলো। কিছুদূর আসার পর বরুমচড়া রাস্তার মাথার গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে চুরি মেরে আমার কাছে থাকা টাকাগুলো নিয়ে চলে যায়। এবং আমাকে গাড়ি থেকে ফেলে দেয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে।
