ভারতের হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধের খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে এক রাতেই প্রায় দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম। বান্দরবানেও গত বৃহস্পতিবার রাতেও যে পেঁয়াজের দাম কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল। হঠাৎ করে সেই পেঁয়াজ একদিনের ব্যাবধানে বিক্রি হচ্ছে ২২০ টাকা। এতে সাধারণ ভোক্তাদের মনে দেখা দিয়েছিল চরম উৎকন্ঠা।
শনিবার (৯ ডিসেম্বর) বান্দরবান বাজারে কয়েকটি মুদি দোকানে চড়া দামে পেঁয়াজ বিক্রি করছে এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। সন্ধ্যায় অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি করায় ফরিদ স্টোর মালিক মো.ফরিদকে আড়াই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক অরুপ রতন সিংহ।
সাধারন ক্রেতারা জানায়, সকাল থেকে অধিকাংশ দোকানে পেঁয়াজ পাওয়া যায়নি। কয়েকটি দোকানে পিয়াজ থাকলেও চড়া দামে ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি করছিল। এনিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছিলেন সাধারণ ক্রেতারা।
সন্ধ্যায় জেলা সদরের পৌরসভা এলাকার ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা হাবিবা জানান হঠাৎ করেই পেয়াজ ও আলুর দাম বেড়েগেছে,যেখানে ২ কেজি পেয়াজ প্রয়োজন ছিলো আধা কেজি পেয়াজ নিয়ে ঘরে ফিরছি।
মেম্বার পাড়া এলাকার বাসিন্দা মোঃ জাকারিয়া বল্লেন ৩-৪ ঘন্টা বাজারে ঘোরার পরেও কোন দোকানে পেয়াজ পাইনি সন্ধ্যায় শুনেছি অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট এর প্রেক্ষিতে অনেক দোকানে পেয়াজ থাকলেও তা দোকানিরা বিক্রি করছে না।
এদিকে একই দিনে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজলা প্রশাসন, এসময় ৩ টি দোকানে অভিযোগের ভিত্তিতে ১৭ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায়।
অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির বিষয়টি স্বিকার করে বান্দরবান বাজার ব্যবসায়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ বলেন
গত শুক্রবার চট্টগ্রামের আড়ত থেকে কোন পেঁয়াজ বান্দরবানের বাজারে ডোকেনি। তবে হঠাৎ করে আজ সকাল থেকে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রির নামে জনগনকে জিম্মি করা মোটেও স্বাভাবিক বিষয় নয়।
ব্যবসায়ি সমিতির পক্ষ হতে সকালেই দোকানে দোকানে পূর্বের মজুদকৃত পেয়াজ ন্যায্য মূল্য ১১০ টাকা করে বিক্রির জন্য বলা হয়েছে তবে এই সংকট সারা দেশ ব্যাপী,আমরা ঢাকা ও চট্টগ্রামের সাথে যোগাযোগ করে হয়ত আগামী ২ দিন পর হতে বর্ধিত মূল্যেই পেঁয়াজ বিক্রি করতে হবে।
এদিকে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে ভোক্তারা আগে ভাগে প্রয়োজনের অতিরিক্ত পেয়াজ কেনার কারনে হঠাৎ বাজারে পেয়াজ সংকট হয়েছে বলে দাবী করছেন এই ব্যবসায়ী প্রতিনিধি।
এদিকে বাজারে পেঁয়াজের অতিরিক্ত দাম বৃদ্ধির বিষয়ে জেলা পরশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
