আনোয়ারায় ১ হাজার ১৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটতরী রুস্তমহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি রবিউল উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা মফজল আহমেদের পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুস্তমহাট থেকে মাদক বিক্রির সময় ১১৫০ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করে। মাদক আটকের ঘটনায় শনিবার সকালে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
