সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় হানাদার মুক্ত দিবস পালিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

রামগড় হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত হয়। রামগড় উপজেলা প্রশাসন হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে। 

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গন হতে  উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের নেতৃত্বে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে বিজয় ভাস্কর্যের বেদীতে শহীদদের স্মরণে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পমাল্য অর্পণ করে। অনুষ্ঠানে রামগড় উপজেলা সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, হাছিনা আক্তার,কাউন্সিলর কনিকা বড়ুয়া,রামগড় থানার ওসি (তদন্ত) মোঃ ফকরুল ইসলাম,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন,রামগড় ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর ইফতেখার উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মফিজুর রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, ও সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,১৯৭১ সালের এই দিনে রামগড় হানাদার মুক্ত হয়। এদেশের বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাসের লড়াই শেষে ১৯৭১এর ৮ই ডিসেম্বর তীব্র আক্রমণ করে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার,আলবদরদের পরাজিত করে এই দিনে রামগড়কে হানাদারমুক্ত করে।

রামগড়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মরহুম সুলতান আহম্মেদ মুক্তিকামী বাঙালি জনতাকে সাথে নিয়ে ৮ ডিসেম্বর বিকেলে রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল সবুজের পতাকা উত্তোলন করার মাধ্যমে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করে। রামগড়ের স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গেরিলা কৌশলে যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...