বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ বেতার নির্ভুল ও তথ্যভিত্তিক সংবাদ সম্প্রসারণ করে আসছে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঢাকাস্থ বাংলাদেশ বেতার হেড অফিসের বার্তা নিয়ন্ত্রক আবু আলম বলেছেন, হাজারো মিডিয়ার মধ্যেও বাংলাদেশ বেতার এখনো তার সংবাদ পরিবেশন ও উপস্থাপনার দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র।

তিনি বলেন, বাংলাদেশ বেতারের সংবাদ বাংলা একাডেমীর প্রমিত বানান অনুসারে লেখা হয়ে থাকে। নির্ভুল ও বিশুদ্ধ বানানে তথ্যভিত্তিক সংবাদ সম্প্রচারে বাংলাদেশ বেতার সব সময় অপ্রতিদ্বন্দ্বী।

তিনি ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ‘সংবাদের মানোন্নয়ন ও নিউ মিডিয়া কার্যক্রম’ বিষয়ক এক মত বিনিময় সভায় সংবাদ তৈরি ও লিখনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজার এ মত বিনিময়ের আয়োজন করে। কেন্দ্রের সভাকক্ষে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী। এতে বার্তা বিভাগের অনুবাদক ও সংবাদ পাঠিকা রোজিনা আক্তার রুজি, সংবাদ অনুবাদক মাইনুদ্দীন হাসান শাহেদ, আজাদ মনসুর, কক্সবাজার সদর উপজেলা সংবাদদাতা মোঃ রেজাউল করিম, উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদ, মহেশখালী উপজেলা সংবাদদাতা আমিনুল হক, কোন মিডিয়ার রোতাব চৌধুরী, বার্তা বিভাগের সহ শিল্পী তসলিমা আক্তার, সাবরিনা সাবরিন ইতি, হিসাব রক্ষক ফাহাদ সাকিব, অফিস সহায়ক জ্যোতি মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিউ মিডিয়া কার্যক্রম সম্প্রচারে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...