বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রোয়াংছড়ি উপজেলায়

ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ব্যংছড়ি পাড়ায় ১২ বছরের এক উপজাতি শিশুকে ধর্ষণের অভিযোগে চসই প্রু মারমা নামে এক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ৪ নং ওয়ার্ড ব্যংছড়ি পাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত চসই প্রু মারমা পেশায় একজন মুদি দোকানী এবং পাশাপাশি রোয়াংছড়ি সদর ইউপি শাখার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছে।

শিশুটি বর্তমানে ব্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।তার বাবা মৃত এবং তার মা মানসিকভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন।

ধর্ষণকারী চসই প্রু মারমা একই পাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে দীর্ঘ তিন থেকে চার মাস যাবত পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে আসছিলো বলে ভিকটিম সূত্রে জানা যায়।

পরে ভিকটিম ঘটনাটি তার বড় ভাই কে অবগত করলে৷ বিষয়টি জানাজানি হয়।এবং ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে রোয়াংছড়ি থানা পুলিশ অভিযুক্ত চসই প্রু মারমা (৪৫) কে গ্রেফতার করে।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লা মং মারমা ধর্ষণের বিষয়টি শুনেছি সে দোষি প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম।

তিনি জানান,  ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি তবে আগামীকাল প্রয়োজনীয় স্বাস্থ্য পরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে,তিনি আরো জানান ভিকটিমের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা করেছে।

উল্লেখ্য অভিযুক্ত ধর্ষক চসই প্রু মারমা ব্যক্তিগতভাবে বিবাহিত, সে এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...