বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম ১৫

স্বতন্ত্র প্রার্থীর ছবিতে আগুন ; নদভী’র কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থকদের গাড়ি আটক করে মারধরের অভিযোগের প্রেক্ষিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাংসদ ড. আবু রেজা নদভীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অনুসন্ধান কমিটি চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শাহনেওয়াজ মনির এ আদেশ দেন।

নদভীর নিকট প্রেরিত চিঠি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০নভেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার মাদার্শা ও এওচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী দেওদীঘি বাজার এলাকায় আবু রেজা নদভীর কর্মী আমিনুল ইসলাম গং আব্দুল মোতালেব এর সমর্থকদের দীর্ঘ সময় পরিবহনকারী গাড়ি আটক করে কয়েকজনকে মারধর করে। এছাড়া বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে মোতালেব চট্টগ্রাম শহর অভিমুখে যাত্রাকালে উপজেলার কেরানীহাট এলাকায় নদভীর লোকজন অশালীন অঙ্গভঙ্গি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে শাসায়। তারা (নদভীর সমর্থক) মোতালেবের ছবিতে আগুন লাগিয়ে দৃষ্টিকটু ও আক্রমণাত্মক আচরণ করেন। স্লোগান ও বক্তৃতায় মোতালেবের ক্ষয়ক্ষতি করবে মর্মে আস্ফালন করে। এছাড়া সাতকানিয়ায় একটি সমাবেশে নানা প্রতিশ্রুতি অনুদানের ঘোষণা দিয়ে নদভী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। উপরোক্ত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩,৬(ক),৭(২)(৪), ১৭ এর সম্পূর্ণ পরিপন্থী। অভিযোগের বিষয়ে আদেশ দাতার অস্থায়ী কার্যালয় সাতকানিয়া চৌকি আদালতে  (শনিবার )দুপুর ২ টায় স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এ (৫) এ অনুচ্ছেদের ক্ষমতাবলে নদভীকে নির্দেশ প্রদান করা হয়।

অনুসন্ধান কমিটির নিকট শুনানি শেষে আবু রেজা নদভীর আইনজীবী শোয়েব আলী চৌধুরী বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল মোতালেব দেওদীঘি ও কেরানীহাট এলাকায় যে ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন সাংসদ আবু রেজা নদভী অবগত নয় বলে জানান। এ ছাড়া শুনানিকালে আদালত উভয় প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...