বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে কাপ্তাইয়ে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে উপলক্ষে কাপ্তাই র‍্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে শনিবার  (২ ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিট কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে  এসে শেষ হয়। র‍্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

এসময় কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক  কমডোর মোহাম্মদ ফয়জুল হক,  কাপ্তাই ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী ,  রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ২ আনসার ব্যাটালিয়ন ব্যাটালিয়ন এর সিনিয়র  সহকারী পরিচালক মো: শাহনেওয়াজ হোসেন,  ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক  ফরহাদ,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে শান্তি চুক্তি দিবস উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে র‍্যাালী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উচ্চ বিদ্যালয় চত্বরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল পিএসসি  শান্তির দূত পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশা মানুষের উপস্থিতিতে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার হয়ে কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে এসে শেষ হয় ।

পরে আলোচনা সভায় জোন অধিনায়ক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা হেডম্যান এসিসোয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের জন্য এই শান্তি চুক্তি ছিল একটি যুগান্তরকারি এবং মহৎ উদ্যোগ। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীরা আজ এর সুফল ভোগ করছে। পাহাড়ে অনেক অনেক উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং চলমান রয়েছে। পাহাড়ে যারা অশান্তি করে, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকলকে শান্তি চুক্তির শুভেচ্ছা জানানো হয়।

এইসময় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ খাইরুল আমিন পিএসসি, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্কুল শিক্ষক, শিক্ষার্থী সহ কাপ্তাই জোনের সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...