বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মোতালেব 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপি। 

আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের নিকট  মনোনয়ন পত্র জমা দেন তিনি।

গণতন্ত্র বাঁচাতে নির্বাচন বাঁচিয়ে রাখতে হবে: সিইসি

মনোনয়নপত্র জমাদানের সময় সাথে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন।

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার সমর্থকের ঝাড়ু মিছিল

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপজেলা পরিষদের বাইরে অবস্থান করছিলেন।

মনোনয়নপত্র জমাদান শেষে নগরীর তামাকুমণ্ডি লেইনে জামায়াতীদের সাথে বৈঠক করেছেন মোতালেব, নৌকার প্রার্থীর এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মোতালেব বলেন, ১৯৮৮ সাল থেকে আমি এ সমিতির সাথে জড়িত। এখানের বেশিরভাগ ব্যবসায়ী সাতকানিয়া-লোহাগাড়ার। তারা আমার ভোটার।

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যেহেতু আমি স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি ওনাদের সাথে আমার আলোচনার দরকার আছে।

তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি। এটি তো অপরাধের কিছু নয়। যারা এসব বিষয় নিয়ে মিথ্যা, বানোয়াট ও অযোক্তিক কথা বলছেন, তা আমি ঘৃণা করি। ওরা নোংরা রাজনীতি করছে, আমি কখনো নোংরা রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না।

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের চিন্তা করব: ওবায়দুল কাদের

কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমি মনোনয়ন চেয়েছিলেন বিশেষ কারণে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন নাই। তবে, দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।

তিনি আরও বলেন, আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নাই, আমার বয়স হয়েছে। সৃষ্টিকর্তা আমাকে সব দিয়েছেন। এখন আমি মানুষের সেবা ও কল্যাণমূলক কর্মে জড়িত থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আজকে আমি না বলা সত্বেও সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলার বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মিশে একাকার হয়ে গেছে। এতেই প্রমাণ করে কে বেশি জনপ্রিয়। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমে তা প্রমাণ হবে। এ সংসদীয় এলাকার সর্বস্তরের লোকজনের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য শহিদুল কবির সেলিম, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, আমিলাইশ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, কেওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, পুরাণগড় আ ফ ম মাহবুবুল হক সিকদার, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...