শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচন – ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

দৌলত শওকত , ফটিকছড়ি

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন।এদিন সকাল থেকে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ফটিতছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় ফটিকছড়ি আসন হতে মোট ৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তন্মোধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও গোলাম নওশের আলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন।

অন্যদিকে,তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহজাহান মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ভোট উপহার দিতে সবার সহযোগীতা কামনা করেন এ কর্মকর্তা।

উল্লেখ্য – ৭ জানুয়ারী ভোট গ্রহণ রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশনার। এতে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...