দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের টানা তিন বারের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টা ১৫ দিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এদিকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মনোনয়ন পত্র জমা দেওয়ার খবরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে থেকে উপজেলা পরিষদের বাইরে জড়ো হয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রণি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ।ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন,আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীকে ধন্যবাদ জানায় তিনি আমাকে নৌকা প্রতীকে নমিনেশন দিয়েছেন। দেশ এখন নির্বাচনমুখী। আমি মনোনয়ন ফরম জমা দেওয়ার মাধ্যমে বুঝতে পাচ্ছি যে মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি সুন্দর একটা নির্বাচন হবে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে বিপুল ভোটে আমি জয় লাভ করতে পারি। এবং আবারও যাতে আমাদের সরকার ক্ষমতায় এসে বাকি উন্নয়নে কাজগুলো করে যেতে পারে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি সূখে দুঃখে সবসময় আমার নেতাকর্মীদের পাশে ছিলাম আমি আশা করি তারা আমাকে মূল্যায়ন করবেন। ইতিমধ্যে ৩০টি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে তাই আমি মনে করে আগামীর দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
