আনোয়ারা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প” এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হতদারিদ্র ১৬জন ইলিশ আহরণকারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেরা মৎস্য অধিদপ্তর থেকে জেলেদের মাঝে এসব বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।
