মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, দেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে। মোট জনসংখ্যার মধ্যে কাজে নিয়োজিত রয়েছে ৩৭ দশমিক ২১ শতাংশ, কাজ খুঁজছে ১ দশমিক ৬৫ শতাংশ, কাজ করে না ২৯ দশমিক ৩২ শতাংশ।

দেশে কাঁচা ঘর ৬৬ দশমিক ১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮ দশমিক ৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি আছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করছেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

আরও পড়ুন

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের অরাজকতা চলবে না। কোরবানির সময় চামড়া ব্যবস্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড়...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...