শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে সমমনার বৃত্তি পরীক্ষা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রাচীনতম সামাজিক সংগঠন সমমনার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমমনা বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি ২৭তম মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার সহস্রাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একইদিন পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। তিনি বলেন, এ ধরণের প্রতিযোগিতামূলক শিক্ষা বাচ্চাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসা সহায়তার কথা উল্লেখ করে সমমনা সংঘের প্রচার ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, আমরা প্রক্যেক বছরের ন্যায় এবারও শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এছাড়াও ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ শতাধিক লোকজনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সমমনা সংঘের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জামসেদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ও মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজ উদ্দিন।

সবশেষে অথিতিরা খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...