রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে একটি কাঁচা বসতঘর ও একটি দোকান।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “আগুন লেগে মো. দিদারের কাঁচা বসতঘর ও মো. কামালের চায়ের দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে”।
