বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পাহাড়ে ত্রিপুরাদের নবান্নের উৎসবের আমেজ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দীর্ঘ সময়ের প্রতিক্ষার পর বাংলা অগ্রাহায়ন মাসের শুরুতে পাহাড়ে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীরা পালন করে থাকে নবান্নের উৎসব।

এখন পাহাড়ে বইছে মারমা সম্প্রদায়ের প্রানের উৎসব নবান্ন উৎসব যা ত্রিপুরা ভাষায় মাইক্তা চাম পান্দা বলে থাকে।

নবান্ন উৎসব উপলক্ষে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের হাতি ভাঙ্গা পাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের নবান্ন উৎসব মাইক্তা চাম পান্দা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা,জুমের নতুন ফসল দেবতার নামে উৎসর্গ, প্রার্থনা,ত্রিপুরা সম্প্রদায়ের জুম চাষের সরঞ্জামাদি ও জুমের নতুন ফসল প্রদর্শন, নতুন ধানের পিঠা মেলা,ত্রিপুরাদের লোক সংগীত ও লোকনৃত্য প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ২৪শে নভেম্বর সকালে হাতি দাত ভাঙ্গা কমিউনিটি সেন্টারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেবতার উদ্দেশ্যে জুমের প্রথম ফসল উৎসর্গ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা ও ত্রিপুরা নরনারীদের সম্মিলিত বর্নিল পোষাকে ঐতিহ্যগত নৃত্য, গান পরিবেশন উৎসবকে করেছে আরো আনন্দঘন।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে,বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের পরিচালক মং নু চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সি অং ম্রো,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ ফজলুর রহমান,সিনিয়র সহকারী কমিশনার, অরূপ রতন সিংহ,নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোহাম্মদ মোজাহেরুল হক,আব্দুল্লা আল মামুন,রাজীব কুমার বিশ্বাস,আসিফ রায়হান,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের কর্মকর্তা বৃন্দ,ইউনিয়ন চেয়ারম্যান, পাড়া কারবারি ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের পরিচালক মং নু চিং বলেন পাহাড়ে ইংরেজি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের শেষের দিকে এবং বাংলা অগ্রহায়ণ মাসের শুরুতে বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ তাদের উৎপাদিত জুমের ফসল ঘরে তোলা উপলক্ষে নিজেদের ঐতিহ্যগত বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকে।বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলায় বিভিন্ন সম্প্রদায়েরএই উৎসবের পৃষ্ঠপোষকতা করে আসছে।বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্যময় এই উৎসব গুলো টিকিয়ে রাখার স্বার্থে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের এই উৎসবগুলো সম্প্রতির পরিচয় বহন করে,বিভিন্ন সম্প্রাদায়ের বৈচিত্র্যময় এই আনুষ্ঠানিকতা আমাদের মুগ্ধ করে।এই উৎসবমুখর পরিবেশ পাহাড়ে বাংঙ্গালী ও ও পাহাড়িদের ভাতৃত্বের বন্ধনে ঐতিহ্যের সৌন্দর্য বজায় রেখে সহাবস্থান নিশ্চিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

আরও পড়ুন

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...