শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

স্বেচ্ছায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন এম. এ মোতালেব সিআইপি।

তিনি গত রোববার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে একই দিন এ মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে মর্মে জানানো হয়।

মোতালেব পদত্যাগ করলেও গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ পায়।

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও সাংবাদিকদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দল থেকে প্রার্থী হওয়ার আশায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ এবং পদত্যাগ করেছেন। মোতালেব উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান।

জানা যায়, নির্বাচনের মাধ্যমে তিনি (মোতালেব) ২০১৯ সালের ২৫ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস উপজেলা চেয়ারম্যানের পদ থেকে মোতালেব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানের পদত্যাগপত্রটি গ্রহণ করে পদটি শূন্য ঘোষনা করেন। প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...