চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে লায়লা নাসরিন (৩৪) নামের এক নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লায়লা নাসরিন বাকলিয়া থানা এলাকার বঘারবিল এলাকার ওজুদ বিল্ডিং বসবাস করেন বলে জানায় পুলিশ।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে ১ জন নারী দালালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে।
