বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাই আসন:মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া

সাফায়েত মেহেদী,মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসনে থেকে সাম্যবাদী দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া।

রবিবার (১৯ নভেম্বর) ঢাকায় সাম্যবাদী দলের কার্যালয় থেকে দিলীপ বড়ুয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুনচট্টগ্রাম ১ মিরসরাই আসন: পিতার আসনে পুত্রের মনোনায়ন ফরম সংগ্রহ 

বিষয়টি নিশ্চিত করে সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রণজিৎ বড়ুয়া জানান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া রবিবার দলের মনোনয়ন নিয়েছেন। একই সময় আমরা মিরসরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

দিলীপ বড়ুয়া ১৯৬৪ সালে দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের যোগ দেন। ১৯৭০ সাল পর্যন্ত তিনি ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ১৯৬৯ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং ১৯৭২ সালে ঢাকা মহানগর কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত যুব ফেডারেশনের সভাপতি ছিলেন। এরপর তিনি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মহাজোটের ব্যানারে নির্বাচন করতে চাইলেও নির্বাচন করেননি। নির্বাচনে পরে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি টেকনোক্রাট মন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান

দলীয় মনোনয়ন ফরম নেওয়ার পর দিলীপ বড়ুয়া বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনের এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করব এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করব, আমাদের জোট থেকে অপরাপর যেসব বন্ধুর মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...