বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ’র শপথে আওয়ামী লীগের স্মার্ট মনোনয়ন দাখিল এলিটের

সাফায়েত মেহেদী,মিরসরাই

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্মার্ট মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদে এলিট।

রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্মার্ট নমিনেশন অ্যাপ এর মাধ্যমে তিনি এ মনোনয়ন দাখিল করেন।

এ ব্যাপারে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে নৌকার মনোনয়ন ‘স্মার্ট’ উপায়ে দাখিল করেছি।

তিনি বলেন,আমি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আমার রাজনৈতিক জীবনে কখনও দলীয় নীতি আদর্শ বহির্ভূত কোন কাজ করিনি। এলাকার মানুষের জীবন মান উন্নয়নে বৃহৎ পরিসরে কাজ করার ইচ্ছা থেকেই এবারে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরও বলেন এলাকার মানুষের জন্য কাজ করতে গিয়ে আমি বিভিন্ন সময় হামলা শিকার হয়েছি । এলাকার মানুষ পরিবর্তন চায়। তবে মনোনয়নের ব্যাপারে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

নির্বাচনী এলাকায় যিনিই দলীয় মনোনয়ন পাবেন, নৌকার বিজয় সেই প্রার্থীর পক্ষেই সমর্থন থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...