বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৯ মাস পর সেনা সহায়তায় বাড়ি ফিরলো ১১টি বম পরিবার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি বম পরিবারের ৪৯জন সদস্য নিজ বা‌ড়ি‌তে ফিরেছে। দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় তারা নিজ বাড়িতে ফিরলো।

শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ ক‌রে।

এসময় পাড়াবাসী‌দের বাকলাই ক্যাম্পের সেনাবাহিনীর নিজেদের রশদ থে‌কে প্রতি‌টি পরিবারকে ১০ কেজি চাল ,২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৪ কেজি ময়দা, ১ কেজি চি‌নি দেয়া হয়েছে।

উল্লেখ্য গত বছরের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র গ্রুপ কেএনএফ এর লাগাতার নির্যাতন ও নি‌পিড়‌নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮‌টি প‌রিবারের ম‌ধ্যে নিজ বা‌ড়ি‌তে ফিরলো ১১টি বম পরিবারের ৪৯জন সদস্য।

প্রাতা বম পাড়ার স্থানীয় বাসিন্দারা জানান গত বছরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনির সা‌থে সমস্যার কারনে আমরা দীর্ঘ নয়মাস যাবৎ বন জঙ্গলে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়ীতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।

বাকলাই সেনা ক্যাম্পের অ‌ধিনায়ক ক্যাপ্টেন সালমান জানান, প্রাতা পাড়ার অবস্থান পাড়া পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তা‌দের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া তা‌দের সর্বাত্মক সহ‌যো‌গিতা করারও আশ্বাস দেন তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...