বিলাইছড়িতে সাপের কামড়ে লাবনী তঞ্চঙ্গ্যা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক ওয়ার্ড মেম্বার প্রেম কুমার তঞ্চঙ্গ্যা।
লাবনী মাছকাবাছড়া গ্রামের ১ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুমির তং এর মেয়ে।
সূত্রে জানা গেছে, ২ দিন আগে সাপটি দংশন করলে তাকে বৈদ্য বা কবিরাজী চিকিৎসা করলে, তার অবস্থা আরো অবনতি দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা যায়।
