মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু শনিবার, ঢাকায় প্রত্যাশীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার থেকে মনোনয়নপত্র বিক্রি করছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। এদিকে মনোনয়নপত্র কিনতে এরইমধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন বহু আওয়ামী লীগ নেতা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে বলেও জানান তিনি।

দপ্তর সম্পাদক জানান, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের অতীত ও বর্তমান মিলিয়ে সাংগঠনিক যে কোনো তিনটি পদের কথা উল্লেখ করতে হবে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

এবার প্রথমবারের মতো অনলাইনেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ। এবার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

এদিকে মনোনয়নপত্র কিনতে ঢাকায় আসছেন বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বৃষ্টি মাথায় নিয়ে রাজধানীতে আসেন তারা। প্রথম দিনেই মনোনয়নপত্র ক্রয় করে এলাকায় ফিরতে চান তারা।

নাটোর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, ‘প্রধানমন্ত্রী মনোনয়নপত্র বিক্রির উদ্বোধনের পর পরই ফরম কিনতে চাই। এজন্য বৈরী আবহাওয়ার মধ্যে ঢাকায় এসেছি।’

মুন্সীগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহানা তাহমিনা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশের প্রতিটি মানুষের জীবনের ‍উন্নয়ন হয়েছে। সাধারণ ভোটার চায় এই উন্নয়নের ধারাবাহিকতা। আমিও মানুষের জন্য কাজ করতে চাই। দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসনে নৌকার জয় হবেই।’

চট্টগ্রাম-২ আসনে মনোনয়ন প্রত্যাশী খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, ‘আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি আমি। কিন্তু আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আছে। দলীয় নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকার জয় নিশ্চিত করবো।’

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই করবে বলে জানান আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা...

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮) মে রাত ১১টার দিকে শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের শাহাজান ম্যানশন নামে...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরাসহ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...