বুধবার, ২০ মে ২০২৬

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করলেন পার্বত্য মন্ত্রী

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো বান্দরবানের রেইচা-গোয়ালিখোলা সাঙ্গু নদীর উপর নির্মিত ২২০মিটার দৃষ্টিনন্দন পিসি গার্ডার ব্রিজ।

গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে একদিনে দেশের ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এদিন বান্দরবানের রেইচা-গোয়ালিখোলা সাঙ্গু নদীর উপর নির্মিত ২২০মিটার পিসি গার্ডার ব্রিজটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের বাস্তবায়নে প্রায় ১৪কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজের ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

ফলক উন্মোচন পরবর্তী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান ৩নং সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,অতিরিক্ত পুলিশ সুপার, শাহ্ আলম, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, পৌরসভার মেয়র,মোঃ সামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য, লক্ষী পদ দাশ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ।

রেইচা-গোয়ালিখোলা সাঙ্গু নদীর উপর নির্মিত ২২০মিটার পিসি গার্ডার ব্রীজ উদ্বোধন বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার জানান, বান্দরবানের রেইচা-গোয়ালিখোলা এলাকায় সাঙ্গু নদীর উপর নির্মিত মনোরম ও আধুনিকমানের ২২০ মিটার পিসি গার্ডার ব্রিজটি উদ্বোধনের ফলে রেইচা, গোয়ালিখোলা, চেমী, শামুকঝিড়ি ও ডলপুাড়ার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে।

বান্দরবানে উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিস ভবন ফলক উন্মোচন।

এর আগে মন্ত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষা প্রকৌশল এর মাধ্যমে নির্মিত ১২৫৯ টি নতুন ভবনের উদ্বোধন করেন।এরই ধারাবাহিকতায় বান্দরবানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান এর বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধিনে প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় এর ৪ তলা একাডেমিক ভবন এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট পোগ্রাম প্রকল্পের অধিনে প্রায় ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা শিক্ষা অফিসের ৫ তলা ভবন এর ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং পার্বত্য অঞ্চলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধির দিকে সংশ্লিষ্টদের বিশেষ ভাবে নজর দেয়ার পরামর্শ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন ।আজ ১৯ মে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...