বুধবার, ২৯ জুলাই ২০২৬

এফডিসির উন্নয়নে টাকার অঙ্ক দিয়ে হিসাব করি না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসির উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যায়নি। তবে বর্তমানে সেখানে অত্যাধুনিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে। যা পূর্ণতা পেলে বদলে যাবে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির রূপ। বিশাল এই প্রকল্পের পেছনে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয় হচ্ছে।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি টাকার হিসাব করেন না। বরং দেশের চলচ্চিত্র যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, শিল্পীরা যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেটাই তার চাওয়া।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান শেষে সিনেমা নিয়ে অনেক কথা বলেন তিনি।

বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের ব্যয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বলেছেন, ‘টাকার অঙ্ক দিয়ে হিসাব করি না, আমাদের শিল্পীরা যাতে ভালো করে কাজ করতে পারে, সেটাই চাই। আমরা গাজীপুরে ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেছি। এটাও বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন।

এটার প্রথম পর্বের কাজ শেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্বের কাজও হচ্ছে। সেখানে সব ধরনের শুটিং যাতে করা যায়, সেই ব্যবস্থা থাকবে। আমরা চাই দেশের অঙ্গন ছাড়িয়ে আমাদের চলচ্চিত্র বিদেশেও সমাদৃত হোক।

সেই সঙ্গে শিল্পী-কুশলী সবাইকে আমি এই আহ্বান জানাই, এদিকে আরও মনোযোগ দিন। যেহেতু মানুষের জীবনে সচ্ছলতা এসেছে, তাই তারা বিনোদনের দিকে ঝুঁকছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, ‘একটি দেশের সমাজকে চলচ্চিত্র সচেতন করতে পারে, আনন্দ দিতে পারে, সংস্কার করতে পারে, ইতিহাসকে ধারণ করতে পারে, দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।’

বক্তব্যের একপর্যায়ে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির শিল্পীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘নির্মাতা-শিল্পীরা প্রত্যেকেই চমৎকার কাজ করেছেন।

বিশেষ করে অভিনয়শিল্পীরা, তারা এত চমৎকার অভিনয় করেছে। সম্পূর্ণ অন্তর দিয়ে কাজ করেছে। এ জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এটা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বড় অর্জন হয়ে থাকবে।’

যদিও খুব একটা অবসর মেলে না। তবু মাঝে মধ্যে ছবি দেখেন বলেও জানান প্রধানমন্ত্রী। তার ভাষ্য, ‘হলে যেহেতু সিনেমা দেখা হয় না, যখন বিমানে চড়ি, তখন কিন্তু বাংলাদেশের সিনেমা দেখি।

কিছু দিন আগে সাউথ আফ্রিকায় যাওয়ার সময় পর পর দুইটা সিনেমা দেখলাম। মাঝে মাঝে অনেকে আমাকে পেনড্রাইভে ছবি পাঠায়, সেগুলোও দেখার চেষ্টা করি। কিন্তু সরকার চালানোর পাশাপাশি তো এত সময় পাওয়া যায় না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর হাত দিয়ে এফডিসি প্রতিষ্ঠা হয়েছিল এবং তার হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলে চলচ্চিত্রের যাত্রা হয়েছিল।

তিনি জানতেন, অনুধাবন করতে পেরেছিলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর পশ্চিমাদের হিংস্র থাবা পড়েছে। সে জন্য তিনি এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন।

এরপর থেকে বহু কালজয়ী চলচ্চিত্র যেমন নির্মিত হয়েছে, বহু কালজয়ী শিল্পী তৈরি হয়েছেন। চলচ্চিত্র এমন একটি মাধ্যম যেখানে সাহিত্য-শিল্পের সব শাখার সমন্বয় হয়েছে। এবারের আসরে যারা পুরস্কার পেয়েছেন, তাদের সকলকে অভিনন্দন।’

এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন যৌথভাবে চিত্রনায়িকা রোজিনা ও অভিনেতা কামরুল আলম খান খসরু। অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোজিনা বলেন, ‘বঙ্গবন্ধু দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে এফডিসি প্রতিষ্ঠাসহ অনেক পদক্ষেপ নিয়েছিলেন।

যার ফলে আমরা অনেকেই কাজের সুযোগ পেয়েছি, আমি আপনাদের রোজিনা হতে পেরেছি।

এই পুরস্কার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জুরি বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দীর্ঘ পথচলায় যারা সহযোগিতা করেছেন, পরিচালক-প্রযোজক, সহকর্মী, সাংবাদিক ও দর্শক, সকলের প্রতি কৃতজ্ঞ। আমার পুরস্কার তাদের সবার প্রতি উৎসর্গ করলাম।’

পুরস্কার প্রদান ও বক্তব্য শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। যেখানে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় বিখ্যাত বেশ ক’টি গানের সঙ্গে মঞ্চে নেচেছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জা।

এছাড়াও ছিল সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত পরিবেশনা। এছাড়াও গান শুনিয়েছেন বালাম ও কোনাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...