শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

তারেক রহমান লন্ডনে বসে লাদেনের মতো বক্তৃতা দেন: নানক

চট্টগ্রাম নিউজ ডটকম

তারেক রহমান লন্ডনের প্রাসাদে বসে লাদেনের মতো বক্তৃতা দেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, তারেকের লক্ষ্য, আমি যে দেশে থাকতে পারিনি, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। সেই দেশকে আমি স্থিতিশীল থাকতে দেব না। যে দেশে মেট্রিক পাস করতে পারিনি, সেই দেশে আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেব না।

নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়ন ও গণতন্ত্র আজ হুমকির মুখে। গত ২৮ অক্টোবর কীসের স্বার্থে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশ সদস্যকে হত্যা করা হলো? এখন কেনো অবরোধ দেওয়া হচ্ছে? এ অবরোধ জনগণের বিরুদ্ধে অবরোধ।

নানাক বলেন, শেখ হাসিনা মানুষের কষ্ট লাঘব করতে নিরন্তর পরিশ্রম করেন। তাহাজ্জুত নামাজ পড়েন, ফজরের নামাজ আদায় করে এদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করেন। সেই মানুষটির কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ভুল করিনি।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলররাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...