শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। কাল পরশুর মধ্যে তফসিল ঘোষণা হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে।

এতে কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। যারা অবৈধভাবে বাধা দেবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন।

তখন কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। পরে সেখানে এক আলোচনা সভা হয়।

হানিফ বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সারা দেশে এরকম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, তিন দফা সময় বাড়িয়ে গত এক যুগেও নানা অনিয়মের ফলে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মান কাজ শেষ হয়নি। এর ফলে নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৪০৭ কোটি টাকা।

তৃতীয়বার মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বরে এর কাজ শেষ হবার কথা রয়েছে। এখন পর্যন্ত ৮৮ শতাংশ কাজ হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে বর্হিবিভাগে রোগী দেখা কার্যক্রম শুরু করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...