বুধবার, ২৯ জুলাই ২০২৬

ওদের সুমতি হোক, অগ্নি-সন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকারের উন্নয়নে দেশের মানুষ যখন ‘একটু স্বস্তিতে’ ছিল, তখন বিএনপি ও তাদের মিত্ররা ফের ‘জ্বালাও-পোড়াও’ করে মানুষের জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, স্কুল-কলেজের ছেলেমেয়েরা যেখানে ফাইনাল পরীক্ষা দেবে, তাদের লেখাপড়া নষ্ট করছে। ওদের সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ, অগ্নি-সন্ত্রাস বন্ধ করুক।

মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে যানবাহনে অগ্নিসংযোগের প্রসঙ্গ ধরে তিনি বলেন, “এদেশের মানুষ একটু স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল, উন্নয়নটা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়েই আবার সেই অবরোধ, অগ্নি সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, গাড়িতে-বাসে আগুন দিয়ে মানুষের জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে।

বিএনপি আসলে নির্বাচনে আসতে চায় না মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “আপনারাই বলেন, ৩০টা আসন যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না।

নির্বাচনকে বানচালের করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে একটা ভোগান্তিতে ফেলাই তাদের চেষ্টা।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তবে ভোট না দিলেও তার ‘আফসোস থাকবে না’।

আমি দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এইটুকু তো করেছি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি আমরা। জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।

৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের অধীনে ৪ হাজার ৬৪৪টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জমিসহ ৫৩৯৭টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয় এ অনুষ্ঠানে।

আসন্ন নির্বাচনের আগেই এসব প্রকল্পের উদ্বোধন করার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে। হয়ত দুয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই আমাদের কাজগুলো উদ্বোধন করে দিতে চাই।

এর কারণ হল, ১৯৯৬ সালে অনেকগুলো কাজ করেছিলাম। তখন সবগুলো তখন উদ্বোধন করতে পারিনি। তখন পরবর্তীতে যে সরকার এসেছে, সরকারে আসার এক মাসের মধ্যেই সেই দক্ষিণাঞ্চলে গাবখান ব্রিজ উদ্বোধন করার সময় খালেদা জিয়া বক্তৃতা দিচ্ছে যে, এই সরকার কোনো উন্নয়নই করেনি। মানে উনি একমাসের মধ্যে ব্রিজ নির্মাণ করে ফেলেছে। তাই এবারে আমরা যেটুকু কাজ করেছি, উদ্বোধন করে দিয়ে যাই।

সরকার তৃণমূল থেকে দেশের উন্নয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “এখন আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। তারও পদক্ষেপ আমরা নিয়েছি। সেজন্য প্রযুক্তি শিক্ষা, কম্পিউটারসহ সব শিক্ষার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। তৃণমূল থেকে আমরা দেশের উন্নয়নের কাজ শুরু করেছি।

প্রত্যেকটা গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে, সেজন্য রাস্তা-ঘাট, রেল, সড়ক সব ব্যবস্থা করছি। ব্যবসা-বাণিজ্য সব জায়গাতেই আমরা সুবিধা নিয়ে এসেছি।

বস্তিবাসীদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ শুরু করেছি, বেদে শ্রেণিতে ভূমিতে ঘর দিয়েছি, হিজড়াদের আমরা স্বীকৃতি দিয়েছি, পুনর্বাসন করেছি, পরিবারের সাথে যেন বাস করতে পারে, সেই ব্যবস্থা করেছি।

হরিজন, যারা পরিচ্ছন্নকর্মী তাদের জন্যও আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা সারা দেশে আমরা করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...