মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ঢাকা- চট্টগ্রাম সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায়২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চার জন।

মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মহাসড়কের সুফিয়া রোড় এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া গ্রামের হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যান চালক মোহাম্মদ ফরিদ (৪২)। আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্যদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তাদের আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রকৌশলীর

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ বোঝায় করা  পিকআপ ভ্যান ও কাজী বেকারির পণ্য বহন করা একটি রিকশা ভ্যানকে দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চট্টগ্রামমুখী লেনে ধাক্কা দেয়।

এসময় রিকশা ভ্যান ও পিকআপ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হয় অন্তত আরো চারজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন,  সুফিয়া রোড় এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় । কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনা মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...