শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। সঠিক পথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রল বোমা ছুড়েছে। এতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে সাতজন এসেছেন। ছয়জন এখনও ভর্তি। দুজনের অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নিচ্ছেন।

তিনি আরও বলেন, অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছেন না। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।

বাবা-মায়েরাও তাদের স্কুলে পাঠাচ্ছেন না। ছেলে-মেয়েরা অনলাইনে ক্লাস করছে। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে, সেগুলো বহন করতে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারার অধিকার, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব কার্যকলাপ করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...