বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। তার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য। যে দেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।’

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদা পেয়েছে, দারিদ্র্যের হার কমেছে। আমাদের লক্ষ্য হচ্ছে, এদেশে একটি মানুষও দারিদ্রের মধ্যে হবে না। কোনও মানুষ ভূমিহীন থাকবে না। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে বিএনপি-জামায়াত চক্র সরকারকে ব্যর্থ করতে মাঠে নেমেছে। ওরা চায় না, দেশ উন্নত হোক। এজন্য আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে পুলিশের ওপর হামলা, মানুষের ওপর নির্যাতন ও যানবাহনে অগ্নিসংযোগ করছে তারা।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গত ২৮ অক্টোবর কীভাবে পুলিশ ও সাংবাদিকদের পিটিয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ আছে বলে আমি মনে করি না।

বিএনপি মানুষের জন্য কাজ করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিনেত্রী এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়েছে। আরেকজন নেতা দুর্নীতি করে লন্ডনে বসে এখন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। তার নির্দেশেই এখন দেশে আগুন সন্ত্রাস চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...