শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অবরোধ উপেক্ষা করে সড়কে যানবাহনের চাপ, স্কুলে শুরু বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে যানজটও। এদিকে অবরোধ উপেক্ষা করে স্কুলগুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। প্রতিটি স্কুলেই ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

সোমবার সকালে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট ও মহাখালী এলাকার প্রতিটি রাস্তায় ছিল যানবাহনে ভিড়। এসব এলাকার অধিকাংশ বাস স্টপেজগুলোতেই যাত্রীরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা জেলার ভেতরে ও বাইরে চলাচল করা স্বল্প দূরত্বের মিনি বাসগুলো ছিল যাত্রীতে ঠাসা। পাশাপাশি বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় স্কুলগুলোর সামনে ছিল শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়।

রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনে কথা হয় পঞ্চম শ্রেণির ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলামের সাথে। তিনি জানান, অবরোধের নামে কতোদিন ঘরে থাকবে মানুষ। সাধারণ জনগণ রাজনীতির নামে সহিংস কর্মসূচি চায় না। কিছুটা আতঙ্ক থাকলেও মানুষ ঘর থেকে বের হওয়া শুরু করেছে। তাছাড়া ছেলে মেয়েদের লেখাপড়াও জরুরি। স্কুলে যথাসময়ে বার্ষিক পরীক্ষাও শুরু হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের অভিভাবক আকবার হোসেন বলেন, ‘ভয় দেখিয়ে জনগণকে ঘরে বন্দি রাখা যায় না, রাজনৈতিক দলের নেতাদের এটা বোঝা উচিত। আন্দোলনের প্রতি জনসমর্থন থাকলে কেউ বাইরে বের হতো না। সবার আগে মানুষের কথা ভাবা উচিত। আমরা চাই ১৫ বছর যেভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছিল, সেটিই যেন থাকে।’

ফার্মগেট এলাকার বাস চালক মো. মামুন বলেন, ‘বাস পুড়ানোর ঘটনায় কিছুটা আতঙ্ক আছে। তবে পরিবারের জন্য আয়ও করতে হবে, তাছাড়া আমরা খাবো কি? রাস্তায় যাত্রী আছে। তাই গাড়ি নিয়ে বের হয়েছি। আশাকরি সরকার আমাদের নিরাপত্তা দিবে।’

আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপও বাড়ে। তখন বাসে উঠতে আরও কষ্ট হয়। সেজন্য আমি প্রতিদিন একটু সকালেই বাইরে বের হই। এ সময় রাস্তাঘাট ফাঁকা থাকে ফলে পৌঁছানো যায় দ্রুত। অবরোধের প্রভাব তেমন একটা নেই।’

মহাখালীর আমতলী বাসস্ট্যান্ডে রাবেয়া বসরী নামের এক যাত্রী বলেন, ‘রাস্তার হালচাল কিছু বুঝি না। হঠাৎ দেখি গাড়ির পরিমাণ বেশি। আবার দেখি নেই। এখানে অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কোনো বাসে উঠতে পারছি না। সবগুলো বাসের গেট পর্যন্ত একেবারে ঠাসা।’

মতিঝিল এলাকার বেসরকারি ব্যাংক কর্মকর্তা আদিলুর রহমান বলেন, ‘অবরোধ চলছে। কিন্তু কেউ তা মানছে না। মিরপুর থেকে মেট্রো ট্রেনে মতিঝিল এসে অফিস করছি। কোনো সমস্যা হচ্ছে না।’

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয় রোববার ভোর ৬টা থেকে। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...