মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

১০ হাজার পিস কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন  কর্পোরেশন( বিএফআইডিসি) এর অন্যতম শিল্প প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি)  ইউনিট  হতে ১০ হাজার পিস কাঠের তৈরি উন্নত মানের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর।  

শনিবার (১১নভেম্বর) খাদ্য অধিদপ্তর  হতে কাঠের  ডানেজ ক্রয়ে উচ্চ পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট টিম কাপ্তাই  এলপিসি পরিদর্শনে  আসলে দলের সঙ্গে থাকা  বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন  এর চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব  মো.নাসির উদ্দিন আহমেদ এবং  খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো.শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এসময়  কাপ্তাই এলপিসি কারখানায় গর্জন কাঠের পাশাপাশি রাবার কাঠের ডানেজের ব্যবহার উপযোগিতা যাচাই করার লক্ষ্যে  খাদ্য অধিদপ্তরের  ৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের টিম সরেজমিনে কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এসময়  কাপ্তাই এলপিসি ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় খাদ্য অধিদপ্তরের টিমকে রাবার কাঠের  উন্নত মানের টেকসই ডেনেজ বিষয়ে   অবগত করেন।

পর্যবেক্ষক টিম ডানেজ ক্রয়ের জন্য  কারখানার নিজস্ব বাগানের রাবার কাঠের ট্রিটমেন্ট, সৃজন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এর গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শককালে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল-মামুন, ৫ সদস্য বিশিষ্ট  কমিটির আহবায়ক খাদ্য অধিদপ্তরের পরিচালক মো.তাজল ইসলাম,সদস্য সচিব খাদ্য উপ-পরিচালক মো.জসিম উদ্দিন, সদস্য রাঙামাটি  খাদ্য নিয়ন্ত্রক কানিজ নাহার বিন্দু, হালিশহর সিএসডির ব্যবস্থাপক  থোয়াই প্রুু মারমা ও কাপ্তাই এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ উপস্থিত ছিলেন ।

খাদ্য অধিদপ্তর পরিদর্শন টিমের  আহবায়ক  মো.তাজল ইসলাম বলেন , আমরা সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক পর্যায়ে রাবার কাঠের তৈরি ডানেজের মান ও টেকসই ভাল দেখতে পেলাম।আশাকরি এ কাঠের ডানেজ মান ভাল হবে।

এসময় কাপ্তাই এলপিসি ইউনিট শাখার সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...