শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করেছেন শেখ হাসিনার সরকার: এমপি নোমান

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার বৈষম্য ও সুযোগ সুবিধা দূর করেছেন।

এখন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ সমসুযোগ পাচ্ছে। এর অবদান একমাত্র শেখ হাসিনার। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসার ভবন তৈরী হয়েছে বর্তমান সরকারের আমলে।

আজ (১০ নভেম্বর) শনিবার সকালে বোয়ালখালী গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রসায় ৪তলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন তিনি।

আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ও ল্যাপটপ দিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উদ্দ্যেগে তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নব-নির্মিত ভবনটি নির্মিত হয়।

অত্র অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এস এম জাকারিয়া সভাপত্বিতে অত্র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সারোয়ার কামাল আল কাদেরী সঞ্চলনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, চেয়ারম্যান বেলাল হোসেন, শফিকুল আলম, রিদুয়ানুল হক টিপু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...